শিক্ষা বৃত্তি
একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি তরুণ প্রজন্ম। বিবেকবান নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব তরুণ প্রজন্মকে সঠিক ভাবে গড়ে তোলা।ছামিনা বারী ফাউন্ডে শন এইসব অসহায় দরিদ্র যুব সম্প্রদায়কে আত্ম নির্ভরশীল করে তোলার উদ্দেশ্যে কিছু প্রশিক্ষণ কর্মসূচি, যেমন- মেয়েদের জন্য সেলাই এবং হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণ, ছেলেদের জন্য বেসিক কিছু কারিগরী প্রশিক্ষণ-যেমন ওয়েল্ডিং, মোবাইল ফোন মেরামত ইত্যাদি ছোট খাটো প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কাজ করছে। তাছাড়া ছামিনা বারী ফাউন্ডেশন দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ এবং আর্থিক সহায়তাও প্রদান করছে।